আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
0:00 0:00

আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : পিএমও

নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

হাসান শিপলু জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরুর আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত