মানবতাবিরোধী অপরাধে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ
মানবতাবিরোধী অপরাধে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ
0:00 0:00

মানবতাবিরোধী অপরাধে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ

ফাইল ছবি

নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৯:২১ এএম

দুজনকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তাঁদের বিরুদ্ধে আগামী ৭ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

আজ বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন আসামি আবুল হাসানাত আবদুল্লাহ ও বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ।

আবুল হাসানাত আবদুল্লাহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩১ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ২০ মে অভিযোগ গঠন করা হয় আসামিদের বিরুদ্ধে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত