২৪০ রানে শেষ আফগানদের প্রথম ইনিংস – MZamin
২৪০ রানে শেষ আফগানদের প্রথম ইনিংস – MZamin
0:00 0:00

২৪০ রানে শেষ আফগানদের প্রথম ইনিংস – MZamin

খেলা
২৪০ রানে শেষ আফগানদের প্রথম ইনিংস – MZamin
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৩:৪৬ এএম

নআবু ধাবির বাইশ গজে আজ ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের গৌরব অর্জন করেছেন এই পেস সেনসেশন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে দুর্দান্ত বোলিংয়ে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। সেইসঙ্গে নিজেদের প্রথম ইনিংসে ২৪০ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান।

ইনিংসের ৮৩তম ওভারে বল হাতে নিয়ে তিন বলের ব্যবধানে পরপর তিন উইকেট তুলে নেন হাসান। ওভারের তৃতীয় বলে ইসমত আলমকে বোল্ড করার পর, চতুর্থ বলে লিটন দাসের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন কায়েস আহমেদ। এরপর পঞ্চম বলে জিয়া-উর-রেহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান। রিভিউয়ের কল্যাণে সফল হওয়া এই আবেদনে গোল্ডেন ডাকের স্বাদ পান জিয়া।

এটি টেস্ট ইতিহাসের ৫০তম এবং চলতি বছরের প্রথম হ্যাটট্রিক। পাশাপাশি টেস্টে বাংলাদেশের হয়ে এটি তৃতীয় হ্যাটট্রিক হলেও পেসারদের মধ্যে এটিই প্রথম। এর আগে ২০০৩ সালে অলক কাপালি ও ২০১৩ সালে সোহাগ গাজী এই কীর্তি গড়লেও তারা দুজনেই ছিলেন স্পিনার।

শুধু হ্যাটট্রিকেই থামেননি হাসান। ইনিংসে ইয়ামিন আহমদজাইকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন তিনি। একই সঙ্গে টেস্টে দ্রুততম পেসার হিসেবে ৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন হাসান মাহমুদ।

হাসানের এই বিধ্বংসী স্পেলের সুবাদে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের ব্রেকথ্রুর পর হাসানের এই হ্যাটট্রিক ও ফাইফার আফগানিস্তানকে কোণঠাসা করে ফেলে। শেষ পর্যন্ত ২৪০ রানে থামে আফগানরা। ৪ উইকেট নেন ইবাদত হোসেন।  ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ। 

হাসান মাহমুদের হ্যাটট্রিক ও ফাইফার