ভারমুক্ত হয়ে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
ভারমুক্ত হয়ে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব
0:00 0:00

ভারমুক্ত হয়ে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

বাংলাদেশ
ভারমুক্ত হয়ে এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব

আহসান হাবিব। ছবি: এনবিআরের ওয়েবসাইট

নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ৯:৪৯ এএম

ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের প্রায় চার মাস পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আহসান হাবিব।

বিসিএস ১৫ ব্যাচের আয়কর ক্যাডারের এই কর্মকর্তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নিয়োগের পর প্রেষণে এনবিআরের চেয়ারম্যান করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আহসান হাবিবকে গত ২৯ জুন আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে সরকার।

প্রজ্ঞাপনে জানানো হয়, এনবিআর চেয়ারম্যান পদ থেকে অবসরের আগে আহসান হাবিবকে নিজ ক্যাডারে ফিরতে হবে। এর আগে তিনি এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আলাদা প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার।

অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত