পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনে আগুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনে আগুন
0:00 0:00

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনে আগুন

বাংলাদেশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনে আগুন

আগুনে পুড়ে যাওয়া বই। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ৯:৫৫ এএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, পাঁচতলা ভবনটির দ্বিতীয় তলায় সাংবাদিকদের বসার কক্ষে বইপুস্তকে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডিক্যাবের লাউঞ্জে আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত