হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
0:00 0:00

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

বাংলাদেশ
হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ৫:৫২ এএম

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সাক্ষর করা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে না নিলে যেকোনো সময় তা ভোগ, বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর করে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরন সংক্রান্ত রায় ও আদেশ নিষ্ফল করে দিতে পারে। তাই, অনতিবিলম্বে দণ্ডিত দুজনের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে এবং ২০২৪ এর জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দিতে অনুরোধ করা হয়েছে।

জুলাই-আগস্টের আন্দোলন দমনে হতাহতের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। সেই সঙ্গে তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা জুলাই আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ হিসেবে দিতে নির্দেশ দেওয়া হয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত