কেপ ভার্দের ভোজিনহার মুকুটে নতুন মণি – MZamin
কেপ ভার্দের ভোজিনহার মুকুটে নতুন মণি – MZamin
0:00 0:00

কেপ ভার্দের ভোজিনহার মুকুটে নতুন মণি – MZamin

খেলা
কেপ ভার্দের ভোজিনহার মুকুটে নতুন মণি – MZamin
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ৫:২৭ এএম

মাঠের শেষ বাঁশি বাজতেই রোমাঞ্চকর এক অধ্যায়ের সাক্ষী হলো চিলির ফুটবল। নুভলেন্সের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয়ে নিজেদের ৩৫তম লীগ শিরোপা নিশ্চিত করলো ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো। আর এই শিরোপা জয়ে পুরো চিলি ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দলটির ৪০ বছর বয়সী কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। দলের সঙ্গে প্রথম শিরোপা জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই শিরোপা আমার পুরো পরিবার এবং কেপ ভার্দের জন্য।’

রোববার নাটকীয়তা ভরপুর এক ম্যাচেই নির্ধারিত হয় চ্যাম্পিয়নদের ভাগ্য। ম্যাচের ১৪ মিনিটে ভিক্টর মেনডেজের কর্নার থেকে দুর্দান্ত এক প্রথম ছোঁয়ার ভলিতে কলো-কোলো এগিয়ে দেন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক তারকা আর্তুরো ভিদাল। ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফেরে নুভলেন্স।

ম্যাচের অন্তিম মুহূর্তে সব আলো কেড়ে নেন বদলি হিসেবে নামা মার্কোস বোলাদোস। ৯৭ মিনিটে জাভিয়ের কোরেয়ার পাস থেকে জয়সূচক গোলটি করে দলের উৎসবের রঙ বাড়িয়ে দেন তিনি। আর ঠিক তার আগেই ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত এক সেভ করে দলের জয় নিশ্চিত করেন ভোজিনহা।

এই জয়ে ২৭ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে কোলো কোলো। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিভারর্সিতিয়াদ দে চিলি থেকে ১০ পয়েন্টে এগিয়ে থেকে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব সেরে নিলো দলটি।

চলতি বছরের মাঝামাঝি বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফর্মেন্সে ফুটবল বিশ্বের নজর কাড়েন কেপ ভার্দে গোলকিপার। এরপর গত জুলাই-আগস্টে ছয় মাসের স্বল্পমেয়াদি চুক্তিতে চিলির এই ক্লাবে যোগ দেন তিনি। তবে চুক্তিতে থাকা এক বছরের স্বয়ংক্রিয় বর্ধিতাংশ অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত সান্তিয়াগোতেই তার থাকার সম্ভাবনা রয়েছে।

শিরোপা জয়ের পর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভোজিনহা বলেন, ‘আজ শুধু উদযাপনের দিন, ভবিষ্যৎ নিয়ে পরে ভাবা যাবে। আমার জীবনের ও ক্যারিয়ারের পুরো অর্জনের ফল এটি।’

লীগের বাকি তিন ম্যাচে যথাক্রমে ইউনিভার্সির্তিয়াদ কাতোলিকা, লা সেরেনা এবং কোব্রেসালের মুখোমুখি হবে নতুন চ্যাম্পিয়নরা। এই ম্যাচগুলো শেষেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে গোলকিপারের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।