সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ – MZamin
সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ – MZamin
0:00 0:00

সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ – MZamin

খেলা
সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ – MZamin
নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ৬:৫৮ এএম

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরি থেকে ফিরে মাঠের অনুশীলনে যোগ দিলেও সেমিফাইনালে নেই বিশ্বনাথ ঘোষ ও তপু বর্মন। সাদ উদ্দিনের পরিবর্তে দলে এসেছেন রহমত মিয়া। ভুটানের বিপক্ষে গোল করা মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুরুর একাদশে খেলবেন সুকি ইতোফুসা।

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে রাইটব্যাকে সাদ উদ্দিনের শূন্যস্থান পূরণ করবেন রহমত মিয়া। শ্রীলঙ্কা ম্যাচে সাদের ইনজুরির পর মাঠে নেমে রক্ষণে ভালোভাবেই নিজের কাজ করেছেন তিনি। তাই রহমতেই আস্থা রাখছেন কোচ। শ্রীলঙ্কা ম্যাচের পরদিন বিশ্বনাথ ঘোষ অনুশীলনে নামলেও তাকে ঘিরে ঝুঁকি নিচ্ছেন না থমাস ডুলি। একইভাবে ইনজুরি থেকে অনুশীলনে ফিরলেও তপু বর্মণকেও দেখা যাবে না শুরুর একাদশে। গোলরক্ষক শ্রাবণের সামনে চার ডিফেন্ডার হিসেবে জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ এবং রহমত মিয়া থাকছেন একাদশে। মাঝমাঠের দায়িত্ব থাকবে হামজা চৌধুরী-শোমিত শোম এবং কাজেম শাহর প্রতি। এই তিন প্রবাসীর ওপরেই সবচেয়ে বড় ভরসা থাকছে বাংলাদেশ দলের। আর আক্রমণের দায়িত্বে থাকবেন রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ এবং সুকি ইতোফুসা।

​

সাফ চ্যাম্পিয়নশিপ