Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিমানের ত্রুটি সারিয়ে দেশের পথে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭-এ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ার পর উড্ডয়ন স্থগিত করেন পাইলট। পরে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

গত সোমবার (২৬ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সফরে জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক, সহযোগিতা চুক্তি স্বাক্ষর ও বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা এবং দেশটির গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • ‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’ তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান
  • নারিতায় প্রধানমন্ত্রীর ফ্লাইটে বোর্ডিং শুরু, রাত ৮টায় উড্ডয়নের সম্ভাবনা
  • ৬ সিটির প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জের রিট খারিজ

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন