Logo
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের দেড়শতে ইতিহাস, এগোচ্ছে বাংলাদেশ - MZamin

হৃদয়ের দেড়শতে ইতিহাস, এগোচ্ছে বাংলাদেশ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

টেস্ট ক্যারিয়ারের প্রথমবারের মতো ফিফটি ছোঁয়া তাওহীদ হৃদয় পৌঁছে গেলেন ব্যক্তিগত দেড়শ’ রানের মাইলফলকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটারের এই ১৫৩* রানের ইনিংসই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইতিহাস। তার ব্যাটে ভর করে ৭ উইকেটে দলীয় ২৭১ রান তুলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৮৪ রানে পিছিয়ে টাইগাররা।

১৪৩ রানে থাকতে দারুণ এক ছক্কা হাঁকান হৃদয়। এরপর দেড়শ’ রানের মাইলফলক স্পর্শ করেন চারের মারে। হৃদয়কে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম (১৫)। দুজনের অষ্টম উইকেটের জুটি যোগ করেছে ৯০ রান। যদিও দ্বিতীয় নতুন বলের প্রথম ওভারেই উইকেট পেতে পারতো ওয়েস্ট ইন্ডিজ। তবে আম্পায়ার্স কলে বেঁচে যান হৃদয়।

আরও পড়ুন

  • হৃদয়ের সেঞ্চুরির পর লাঞ্চে বাংলাদেশ – MZamin
  • ক্যারিবিয়ানদের জোড়া আঘাতের মাঝে হৃদয়ের ফিফটি – MZamin
  • বাংলাদেশকে আড়াইশ’তে আটকাতে চায় ক্যারিবীয়রা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন