হৃদয়ের সেঞ্চুরির পর লাঞ্চে বাংলাদেশ – MZamin
হৃদয়ের সেঞ্চুরির পর লাঞ্চে বাংলাদেশ – MZamin
0:00 0:00

হৃদয়ের সেঞ্চুরির পর লাঞ্চে বাংলাদেশ – MZamin

খেলা
হৃদয়ের সেঞ্চুরির পর লাঞ্চে বাংলাদেশ – MZamin
নিউজ ডেস্ক
৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ এএম

এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং উপহার দিলেন তাওহীদ হৃদয়। তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরিও। সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রান থেকে এখনো ১৫১ রানে পিছিয়ে টাইগাররা। দেয়া হয়েছে লাঞ্চ।

রোস্টন চেইজের ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত শতক পূরণ করেন হৃদয়। আগের ম্যাচে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে উপহার দিচ্ছেন সাবলীল ব্যাটিং। এর আগে দিনের শুরু থেকে একে একে ফিরে গেছেন মুশফিকুর রহীম (৩৪), লিটন দাস (৮), মেহেদী হাসান মিরাজ (১৬) ও হাসান মাহমুদ (১)। অষ্টম উইকেটের জুটিতে হৃদয়কে সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম (১*)।