হলে সেখান থেকে অন্য দেশের ম্যাচও পরিচালনা করা সম্ভব। যেমন করাচিতে কোনো ম্যাচ হলেও ঢাকার কেন্দ্র থেকে সেটি নিয়ন্ত্রণ করা যাবে।’ এবারের সাফে ভিএআর চালুর উদ্যোগে সহযোগিতা করছে সাফ ও এএফএফ। প্রযুক্তিগত দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কোয়ালিটি। তাদের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয় থাইল্যান্ড থেকে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ চলার সময় মাঠের ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও পাঠানো হবে থাইল্যান্ডের নিয়ন্ত্রণকক্ষে। সেখানে থাকা ভিডিও ম্যাচ অফিশিয়ালরা (ভিএমও) গোল, পেনাল্টি, সরাসরি লাল কার্ড কিংবা ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর মতো গুরুত্বপূর্ণ ঘটনা পর্যালোচনা করবেন। প্রয়োজন হলে মাঠের রেফারিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দেবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব থাকবে মাঠের রেফারিরই।
এই কার্যক্রম নির্বিঘ্ন করতে জাতীয় স্টেডিয়ামে তৈরি করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) ও টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। প্রযুক্তিগত সহায়তা দিতে কোয়ালিটির বিশেষজ্ঞরা কাজ করছেন স্টেডিয়ামেও। পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালে দায়িত্ব পালন করবেন এমন রেফারি ও সহকারীদের ভিএআর ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আজ বিকেল সাড়ে ৩টায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সাফে ভিএআরের এই নতুন সংযোজন ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা বাড়ানোর একটি উদ্যোগ। এখন দেখার বিষয়, থাইল্যান্ড থেকে পরিচালিত এই প্রযুক্তি ঢাকার মাঠে বিতর্কিত সিদ্ধান্ত এড়াতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।