লাখ-কোটিতে ৬ দলে ১৩৮ ক্রিকেটার তবে পাবেন শুধু ‘ম্যাচ ফি’ – MZamin
এক্মি গ্রুপ: মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি ও অনিক সরকার।
সিটিজেনস ব্যাংক: নাঈম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মণ ও হুমায়ুন আহমেদ।
লাখ-কোটি পয়েন্টে ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। তবে নিলামে ক্রিকেটারদের পেছনে কোটি কোটি পয়েন্ট খরচ হলেও তাদের পারিশ্রমিক নির্ধারিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ ফি অনুযায়ী। বিসিবি আয়োজিত ডি থ্রি টুর্নামেন্টের নিলামে গতকাল ঢাকার একটি হোটেলে ১৩২ জন ক্রিকেটার দল পেয়েছেন। এর আগে ছয়জন আইকন ক্রিকেটারকে সরাসরি দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। সবমিলিয়ে ছয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৩৮ ক্রিকেটার। নিলামের জন্য তালিকায় ছিলেন ২৭৫ জন ক্রিকেটার। তাদের মধ্য থেকে দল পাওয়া ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য আলাদা কোনো চুক্তি থাকছে না। বিসিবি’র নির্ধারিত ম্যাচ ফি’ই হবে তাদের আয়ের ভিত্তি। চারদিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন দেড় লাখ টাকা, ৫০ ওভারের ম্যাচে এক লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।
নিলামে সবচেয়ে বেশি পয়েন্ট খরচ করে পেসার শরিফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। তার জন্য দলটি খরচ করেছে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে নিয়েছে ওয়ালটন। ব্যাটারদের মধ্যে তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। ফরচুনের স্কোয়াডে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারও। শান্তর জন্য দলটি খরচ করেছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট, সৌম্যর জন্য ৭৫ লাখ। সেভেন রিংস সিমেন্ট ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে নিয়েছে সাইফ হাসানকে। একই পয়েন্টে হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে এইস ব্লু স্টার। জাকের আলীকে ১ কোটি ৮০ লাখ পয়েন্টে নিয়েছে সিটিজেনস ব্যাংক। লিটন দাসের জন্য ওয়ালটন খরচ করেছে ১ কোটি ৫০ লাখ পয়েন্ট।
নিলাম পরিচালনা করেন চারু শর্মা। উপস্থিত বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমি আজকে পুরোপুরি দর্শক।’ নিলামে দল পাননি নাসির হোসেন, আবু জায়েদ রাহী, তানভীর হায়দার, আশিকুর রহমান শিবলী, ফরহাদ রেজা ও আলাউদ্দিন বাবু। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় নিলামের তালিকায় ছিলেন না তানজিম হাসান সাকিব।
আগামী ১৫ই ডিসেম্বর টি-টোয়েন্টি আসর দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ম্যাচ হবে বরিশাল ও মিরপুরে। জানুয়ারিতে অনুষ্ঠিত হবে চারদিনের ম্যাচ, আর মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের প্রতিযোগিতা। তিন সংস্করণ মিলিয়ে মোট ৪২টি ম্যাচ হবে। এর মধ্যে টি-টোয়েন্টি ১৯টি, ৫০ ওভারের ১৬টি এবং চারদিনের ম্যাচ সাতটি।
নিলাম শেষে ছয় দলের চূড়ান্ত স্কোয়াড
ফরচুন গ্রুপ: তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান ও ইসলামুল আহসান আবির।
ওয়ালটন: মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।
এইস ব্লু স্টার: নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দিক ও শাহাদাত রহমান সম্রাট।
সেভেন রিংস সিমেন্ট: মুশফিকুর রহীম, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক ও আব্দুল্লাহ আল মুমিন।
আপনার মতামত লিখুন