মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী
সৃজলা গুহর জন্ম ১৯৯৫ সালের ২৮ ডিসেম্বর। জন্ম মেক্সিকোয় হলেও তাঁর বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন তিনি। বাবা চেয়েছিলেন মেয়ে চিকিৎসক হোক। কিন্তু সৃজলার আগ্রহ ছিল অভিনয় ও সৃজনশীল কাজের প্রতি। শেষ পর্যন্ত পরিবারের প্রত্যাশার বাইরে গিয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর থেকেই আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃজলা গুহ। অভিনয়জীবন, ব্যক্তিগত জীবন আর সাম্প্রতিক কিছু ঘটনা—সব মিলিয়ে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—
আপনার মতামত লিখুন