নবীগঞ্জে ফ্ল্যাগশিপ উপ-প্রকল্পের উদ্বোধন – MZamin
হবিগঞ্জে জাইকার অর্থায়নে ও এলজিইডি’র তত্ত্বাবধানে বাস্তবায়িত ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প (জেআইসিএ-২)-এর আওতায় ‘বড়ছড়া ফ্ল্যাগশিপ উপ-প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি মিস তাকাহাশি জুনকো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, এলজিইডি’র সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুণ কুমার চৌধুরী ও প্রকল্প পরিচালক
সানিউ্লল হক। ?উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এলজিইডি সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মেস্তফা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হবিগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আহমেদ তানভীর উল্লাহ সিদ্দীকী। ?প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এই উপ-প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬ হাজার টাকা। স্থানীয় কৃষির উন্নয়ন এবং পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ফ্ল্যাগশিপ উপ-প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন