সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন
সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন
0:00 0:00

সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন

বাংলাদেশ
সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন

ফাইল ছবি

নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৬, ৬:৩৫ এএম

জাতীয় সংসদের অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম মনোনয়ন দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সভাপতিমণ্ডলীর সদস্যরা জ্যেষ্ঠতার ভিত্তিতে বা পালাক্রমে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত