গাজীপুরের সিটি মেডিকেল কলেজে ডা. বদরুদ্দোজার মনোনয়ন স্থগিত
গাজীপুরের সিটি মেডিকেল কলেজে ডা. বদরুদ্দোজার মনোনয়ন স্থগিত
0:00 0:00

গাজীপুরের সিটি মেডিকেল কলেজে ডা. বদরুদ্দোজার মনোনয়ন স্থগিত

বাংলাদেশ
গাজীপুরের সিটি মেডিকেল কলেজে ডা. বদরুদ্দোজার মনোনয়ন স্থগিত

ফাইল ছবি

নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম

ডা. এএসএম বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। সিটি মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ চার মাসের জন্য ওই সিদ্ধান্ত স্থগিত করেন।

এর আগে গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের জারি করা স্মারকে ডা. এএসএম বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট করেন ডা. রিফায়েত উল্লাহ শরীফ।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

আদেশের বিষয়ে মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারী বিতর্কিত লেখক ডা. এএসএম বদরুদ্দোজা। হাইকোর্ট মনোনয়ন চার মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত