একের পর এক উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ – MZamin
ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১৪ ওভার খেলেছে বাংলাদেশ। এর মধ্যেই নেই ৫ উইকেট! ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান, লিড ৬৩ রানের।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন স্রেফ দুজন, ওপেনার সাদমান ইসলাম (১৩) ও তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১০)। তানজিদ হাসান ও তাওহীদ হৃদয় ফিরে গেছেন রানের খাতা না খুলেই। লিটন দাসের অবদান ৪ রানের। ষষ্ট উইকেটে জুটি বেঁধেছেন জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। মাথায় চোট পাওয়া মুমিনুল হকের কনকাশন সাব হিসেবে খেলছেন জাকের আলী।
আপনার মতামত লিখুন